

নবীন মাহমুদ, ঝালকাঠি প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঝালকাঠি–১ (রাজাপুর–কাঁঠালিয়া) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার মঈন আলম ফিরোজী হাস প্রতীকে ভোট প্রার্থনা করে ব্যাপক গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন।
নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে, সারাদেশের মতো ঝালকাঠি–১ আসনেও নির্বাচনী উত্তাপ বাড়ছে। এরই ধারাবাহিকতায় স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার মঈন আলম ফিরোজী নির্বাচনী মাঠে ব্যস্ত সময় পার করছেন।
তিনি রাজাপুর উপজেলার সাতুরিয়া রোলা, শুক্তাগড় ইউনিয়নের কেওতা, বলার জোড়সহ বিভিন্ন গ্রামে হাস প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা চালান।
প্রচারণাকালে ব্যারিস্টার মঈন আলম ফিরোজী ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের কাছে দোয়া ও সমর্থন কামনা করেন। এ সময় ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। অনেক ভোটার দোকান থেকে বের হয়ে তার সঙ্গে কথা বলেন, দোয়া করেন এবং ভোট দেওয়ার আশ্বাস দেন।
এমনকি রিকশাচালকরাও রিকশা থামিয়ে তার সঙ্গে কথা বলতে এগিয়ে আসেন। প্রচারণাকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। ভোটাররা জানান, তারা একজন যোগ্য প্রার্থীকে সংসদে পাঠাতে চান, যাতে ঝালকাঠি–১ আসনের সার্বিক উন্নয়ন নিশ্চিত হয়।
আপনার মতামত লিখুন :