বড়াইগ্রামে বড়াল প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল


dailymukti24 প্রকাশের সময় : ২০২৬-০৩-০৭, ৪:৩৩ PM /
বড়াইগ্রামে বড়াল প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে জাতীয় গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সংগঠন বড়াল প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে উপজেলার বনপাড়াস্থ মোল্লা কমিউনিটি সেন্টারে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের উপদেষ্টা নির্বাহী জামান মাসুদ লিটুর সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতারপূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন বড়াল প্রেসক্লাবের সভাপতি অমর ডি কস্তা, সহ-সভাপতি আয়নুল হক এবং সাধারণ সম্পাদক সৈকত আহমেদ।
এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক নয়ন আলী ও জাহিদ হাসান, সাংগঠনিক সম্পাদক সোহানুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক শাহিনুজ্জামান সরদার, অর্থ ও দপ্তর সম্পাদক লাভলী ইয়াসমিন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মুকুল ক্রুশ, প্রচার ও প্রকাশনা সম্পাদক বাকিবিল্লাহ সরদার এবং কার্যনির্বাহী সদস্য সুমন প্রামানিক, একরামুজ্জান বিদ্যুৎ ও আমজাদ হোসেনসহ অন্যান্য সাংবাদিক সদস্যবৃন্দ।
অনুষ্ঠানের শেষে দোয়া মাহফিলে দেশ ও জাতির কল্যাণ, দেশের সকল সাংবাদিকদের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করা হয়।