ধলুর তহবিলের অনুদান পেলেন ৪১ অসহায় মানুষ


dailymukti24 প্রকাশের সময় : ২০২৬-০৬-২২, ২:১৪ PM /
ধলুর তহবিলের অনুদান পেলেন ৪১ অসহায় মানুষ

 মোসফিকা আক্তার, নওগাঁ প্রতিনিধি

নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ সদস্য মো. জাহিদুল ইসলাম ধলু-র ঐচ্ছিক তহবিল থেকে ২০২৫-২৬ অর্থবছরের বরাদ্দের আওতায় ৪১ জন অসহায়, দুঃস্থ ও অসুস্থ ব্যক্তির মাঝে মোট ১ লাখ ৮৩ হাজার ৫০০ টাকার অনুদান বিতরণ করা হয়েছে।

শনিবার (২০ জুন) বিকেলে আয়োজিত এক অনুষ্ঠানে উপকারভোগীদের হাতে অনুদানের অর্থ তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খায়রুল আলম গোল্ডেনসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জানা যায়, সংসদ সদস্য মো. জাহিদুল ইসলাম ধলু তার বরাদ্দকৃত ঐচ্ছিক তহবিল থেকে অসহায়, অসুস্থ, দুঃস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের সহায়তায় এ অনুদান প্রদানের উদ্যোগ নেন। পরবর্তীতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে অনুদান বিতরণের অনুমোদন দেয়।

মোট ১ লাখ ৮৩ হাজার ৫০০ টাকার এই অনুদান নির্ধারিত ৪১ জন উপকারভোগীর মধ্যে বিতরণ করা হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সরকারি বিধি-বিধান অনুসরণ করে অনুদানের অর্থ উপকারভোগীদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে।

তারা আরও জানান, সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের অংশ হিসেবে সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিল থেকে নিয়মিতভাবে এ ধরনের সহায়তা প্রদান করা হয়। এ অনুদান অসহায় ও আর্থিক সংকটে থাকা মানুষের জীবনমান উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।