কালীগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ দিবস পালিত


dailymukti24 প্রকাশের সময় : ২০২৬-১১-২৬, ৭:১৭ AM / ০
কালীগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ দিবস পালিত

লালমনিরহাট প্রতিনিধি:**
“দেশীয় প্রজাতি, আধুনিক প্রযুক্তি: প্রাণিসম্পদে হবে উন্নতি”—এ প্রতিপাদ্যকে সামনে রেখে লালমনিরহাটের কালীগঞ্জে সপ্তাহব্যাপী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে এ উপলক্ষে রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।

এ সময় উপড্থিত ছিলেন – লালমনিরহাট ২ আসনের সংসদ সদস্য রোকনউদ্দিন বাবুল , উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম , উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ফেরদৌসুর রহমান ও উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুল ইসলাম সহ প্রাণিসম্পদ অধিদপ্তরের সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ ।

কর্মসূচিতে বক্তারা বলেন, দেশের প্রাণিসম্পদ খাতের উন্নয়নে দেশীয় প্রজাতির সংরক্ষণ, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং খামারিদের প্রশিক্ষণের বিকল্প নেই। নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদন ও সরবরাহ নিশ্চিত করতে সরকারি-বেসরকারি পর্যায়ে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপরও গুরুত্বারোপ করেন তাঁরা।

এ সময় খামারিদের আধুনিক প্রযুক্তি ব্যবহারে উৎসাহিত করা এবং তরুণ উদ্যোক্তাদের প্রাণিসম্পদ খাতে সম্পৃক্ত করার আহ্বান জানানো হয়।