

নড়াইল জেলা প্রতিনিধি
নড়াইল সদরের বুড়িখালি গ্রামের দরিদ্র ভ্যানচালক হান্নান খান (৬০) হত্যা মামলার অন্যতম আসামি মেহেদি ভূইয়াকে (২৭) বাগেরহাটের মোল্লাহাট এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে মেহেদিকে আদালতে পাঁচদিনের পুলিশ রিমান্ডের আবেদন করা হয়।
নিহতের পরিবার জানায়, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে গত ২৮ নভেম্বর সকালে প্রতিপক্ষ আয়ুব মোল্যা ও তার লোকজন হান্নান খানকে কুপিয়ে হত্যা করে। ঘটনায় ২৩ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা ওসি (অপারেশন) আকরাম হোসেন জানান, রোববার রাত ২টার দিকে মোল্লাহাট থেকে মেহেদিকে গ্রেফতার করা হয়। অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে বলেও তিনি জানান।
আপনার মতামত লিখুন :