বেলকুচি মহিলা কলেজে নবীন বরণ অনুষ্ঠিত


dailymukti24 প্রকাশের সময় : ২০২৬-০৮-২২, ১:৩৫ PM /
বেলকুচি মহিলা কলেজে নবীন বরণ অনুষ্ঠিত

সবুজ সরকার, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের বেলকুচি বহুমুখী মহিলা ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে কলেজের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে নবীন শিক্ষার্থীরা প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করে নেন। পরে কলেজের অন্যান্য শিক্ষার্থীরা নবীনদের হাতে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

সহকারী অধ্যাপক নাসরিন আহাম্মেদের সঞ্চালনায় এবং অধ্যক্ষ এ কে এম শামচুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলীম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুজ্জামান, সিরাজগঞ্জ জেলা বিএনপির সদস্য গোলাম আজম এবং উপজেলা বিএনপির সদস্য সচিব বনি আমিন।

এ ছাড়া অনুষ্ঠানে বেলকুচি প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব গাজী সাইদুর রহমান, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল ইসলাম গোলাম, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক আলতাফ হোসেন প্রামাণিক, বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিমসহ রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, অভিভাবক প্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

পরে অতিথিরা শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।