তানোরে শিশু-যুব ফোরামের বার্ষিক সমাবেশ


dailymukti24 প্রকাশের সময় : ২০২৫-০৮-০৪, ১১:০৫ PM / ৪৮
তানোরে শিশু-যুব ফোরামের বার্ষিক সমাবেশ

 সৈয়দ মাহামুদ শাওন, রাজশাহী

রাজশাহীর তানোরে স্থানীয় পর্যায়ে শিশু ও যুব ফোরামের বার্ষিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। “শিশু ও যুবদের ক্ষমতায়নের মাধ্যমে সুনাগরিক হিসেবে গড়ে তোলা” এই প্রতিপাদ্য নিয়ে সোমবার (৪ আগস্ট) সকালে মুন্ডুমালা শহীদ রেস্টুরেন্ট এন্ড কমিউনিটি সেন্টারে এ সমাবেশ হয়।

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ তানোর এপির আয়োজনে সমাবেশে প্রধান অতিথি ছিলেন তানোর উপজেলা মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা হাবিবা খাতুন। সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ রাজশাহী এরিয়া সিনিয়র ম্যানেজার লোটাস চিসিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক দুরুল হোদা, তানোর এরিয়া সিনিয়র প্রোগ্রাম অফিসার এন্ড্রিকাস মূর্ম, চাইল্ড প্রটেকশন অফিসার নন্দিনী রোজারিও, স্পন্সরসীপ সিস্টেম অফিসার খ্রিস্টিনা অধিকারী ও তানোর এপির ফেসিলিটেটরবৃন্দ।

জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ উদযাপনের অংশ হিসেবে আয়োজিত এ অনুষ্ঠানে প্রযুক্তিনির্ভর যুবশক্তি ও বহুমুখী অংশীদারিত্বে অগ্রগতির বিষয় গুরুত্ব পায়। অনুষ্ঠানে তানোর এপির শিশু ও যুব ফোরামের সদস্যরা দেয়ালিকা প্রদর্শন ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপন করে।