রাঘবপুর স্কুলের সংবাদে প্রধান শিক্ষকের প্রতিবা


dailymukti24 প্রকাশের সময় : ২০২৫-০৯-০২, ২:৪৫ PM / ২৭
রাঘবপুর স্কুলের সংবাদে প্রধান শিক্ষকের প্রতিবা

মোঃ মাহাবুব আলম | রাণীশংকৈল, ঠাকুরগাঁও

গত (১ সেপ্টেম্বর) বেশ কিছু অনলাইন নিউজ পোর্টালে রাঘবপুর (আর জি পি) উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান চন্দ্র বর্মন ও সহকারী শিক্ষক আব্দুল মজিদসহ কয়েকজনের বিরুদ্ধে দুর্নীতি ও দায়িত্ব অবহেলার অভিযোগ প্রকাশিত হয়। এ নিয়ে প্রধান শিক্ষক বিধান চন্দ্র বর্মন সংবাদটির তীব্র প্রতিবাদ জানিয়েছেন।

তিনি জানান, প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। প্রধান শিক্ষক হিসেবে তার কার্যাদেশ দেওয়ার কোনো ক্ষমতা নেই। ২০২৪ সালের আগস্টে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে ইউএনও সভাপতির দায়িত্ব পান। পরবর্তীতে ১৮ আগস্ট ২০২৫ সালে ইউএনওর নির্দেশনা অনুযায়ী শিক্ষক ও ম্যানেজিং কমিটির মতামতের ভিত্তিতে স্কুলের অ্যাডহক কমিটি গঠিত হয়। এতে তার কোনো হাত নেই।

বিধান চন্দ্র বর্মন বলেন, বিদ্যালয়ের আয়-ব্যয়, শিক্ষক-শিক্ষার্থীর কার্যক্রম ও উপস্থিতি নিয়ে যে অভিযোগ আনা হয়েছে তা প্রতিহিংসামূলক। এসব অভিযোগে প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ণ করা হয়েছে। এ বিষয়ে স্কুলের সহকারী শিক্ষক আব্দুল মজিদ, কাজি জহির রায়হান ও রন্তিত কুমার চন্দ্র কান্তসহ অনেকেই অভিযোগকে ভিত্তিহীন বলে প্রতিবাদ জানিয়েছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শাফিউল মাজলুবিন রহমান মুঠোফোনে জানান, “আমি ঐ স্কুলের সভাপতি ছিলাম। গত ১৮ আগস্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে অনুমোদনের জন্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। অভিযোগ থাকলে তা খতিয়ে দেখা হবে।”