

ফাহিম হোসেন রিজু, ঘোড়াঘাট (দিনাজপুর)
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ৪৫টি ওয়ার্ডের নেতাকর্মীদের মাঝে ১১টি প্রজাতির প্রায় ১৪ হাজার গাছের চারা বিতরণ ও রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
রবিবার (৬ জুলাই) সকাল ১০টায় ঘোড়াঘাট উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। এগ্রিকালচারিস্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব)-এর সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি শাহ মোঃ শামিম হোসেন চৌধুরী এবং সঞ্চালনায় ছিলেন পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সহ-সভাপতি আতিকুর রহমান রাজা, উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ মাহাবুবুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক আবু সাঈদ মিয়া, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুক্তার হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ ড. শফিকুল ইসলাম শফিক, বাংলাদেশ তুলা উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক কৃষিবিদ রেজাউল আমিন রাজু, এ্যাব-এর সাবেক সদস্য কৃষিবিদ মোনোয়ারুল ইসলাম বাবু, দিনাজপুর জেলা শাখার সভাপতি কৃষিবিদ সাইফুল হুদা, সাধারণ সম্পাদক আরিফ সিদ্দিকী, এবং বাংলাদেশ ফিশিং ইনস্টিটিউটের সাবেক পরিচালক কৃষিবিদ আব্দুর রাজ্জাক।
চারা বিতরণ ও রোপণ অনুষ্ঠানে বিএনপি ও তাদের অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :