৩ অক্টোবর গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচন, সভাপতি পদে চার প্রার্থী


dailymukti24 প্রকাশের সময় : ২০২৬-০৯-২০, ১০:১৪ AM /
৩ অক্টোবর গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচন, সভাপতি পদে চার প্রার্থী

সিলেট প্রতিনিধি:

বহুল প্রতীক্ষিত গোলাপগঞ্জ প্রেসক্লাবের নির্বাচন আগামী ৩ অক্টোবর ২০২৬ অনুষ্ঠিত হবে। নির্বাচনকে ঘিরে সভাপতি পদে ইতোমধ্যে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন।

সভাপতি পদে প্রার্থীরা হলেন—দৈনিক সিলেটের ডাক-এর গোলাপগঞ্জ প্রতিনিধি মাহফুজ আহমদ চৌধুরী, দৈনিক উত্তরপূর্ব-এর গোলাপগঞ্জ প্রতিনিধি এনামুল হক, দৈনিক নয়া দিগন্ত-এর গোলাপগঞ্জ প্রতিনিধি জেলোওয়ার হোসেন স্বপন এবং সাপ্তাহিক বৈচিত্র্যময় সিলেট-এর সম্পাদক আবুল কাসেম রুমন।

নির্বাচনকে সামনে রেখে প্রার্থীরা প্রতিদিন প্রেসক্লাবের ভোটারদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করছেন। এ সময় তারা ভোটারদের সঙ্গে নিজেদের পরিকল্পনা ও প্রত্যাশা নিয়ে আলোচনা করছেন।

দীর্ঘদিনের বিভাজন কাটিয়ে গোলাপগঞ্জের সাংবাদিকরা বর্তমানে একটি ঐক্যবদ্ধ কাঠামোর আওতায় নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছেন। নির্বাচন পরিচালনার জন্য পাঁচ সদস্যের নির্বাচন কমিশন দায়িত্ব পালন করছে। কমিশনের মাধ্যমে ইতোমধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে।

প্রেসক্লাবের সাংবাদিকদের ঐক্যের পর এটিই প্রথম নির্বাচন। নির্বাচন সুষ্ঠু ও অংশগ্রহণমূলকভাবে সম্পন্ন করতে কমিশনের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে।

ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৩ অক্টোবর ২০২৬, শনিবার গোলাপগঞ্জ প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে ঘিরে প্রেসক্লাবের সদস্যদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।