

লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচির বাস্তবায়ন ও কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে অ্যাকশন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক জাহাঙ্গীর আলম, কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) ওসমান গনি, উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক,প্রতিনিধি,, সামাজিক ও সুশীল সমাজের প্রতিনিধি, গণমাধ্যম প্রতিনিধি এবং অ্যাকশন কমিটির সংশ্লিষ্ট সদস্যরা। সভায় ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি বাস্তবায়নে করণীয়, সামাজিক সচেতনতা বৃদ্ধি, মাদক ও অপরাধ প্রতিরোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সামাজিক অবক্ষয় রোধে সমন্বিত উদ্যোগ গ্রহণের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
বক্তারা বলেন, একটি সুন্দর, নিরাপদ ও সচেতন সমাজ গঠনে শুধু প্রশাসনের উদ্যোগই যথেষ্ট নয়; বরং জনপ্রতিনিধি, সামাজিক সংগঠন, গণমাধ্যমকর্মী এবং সাধারণ মানুষের সম্মিলিত অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যে সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তাঁরা। সভায় ‘আলোকিত লালমনিরহাট’ গড়ার প্রত্যয়ে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বাস্তবায়ন এবং সংশ্লিষ্ট সবার মধ্যে পারস্পরিক সমন্বয় ও সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
আপনার মতামত লিখুন :