রাণীশংকৈলে শিবিরের ফ্রি ব্লাড গ্রুপিং


dailymukti24 প্রকাশের সময় : ২০২৫-০৮-০৩, ১২:২৭ PM / ৩৯
রাণীশংকৈলে শিবিরের ফ্রি ব্লাড গ্রুপিং

মাহাবুব আলম, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি

ঠাকুরগাঁয়ের রাণীশংকৈল পৌরশহরের মার্চেন্ট ট্রেডার্স চত্বরে জুলাইদ্রোহ কর্মসূচির অংশ হিসাবে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জেলা শাখার আয়োজনে রবিবার (৩ আগস্ট) ফ্রি ব্লাড গ্রুপিং, রক্তদান কর্মসূচী এবং জুলাই ডকুমেন্টারি প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ছাত্রশিবিরের সভাপতি সাদিকুল ইসলাম মুন্না। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার শাফিউল মাজলুবিন রহমান। বিশেষ অতিথি ছিলেন জামায়াতের নায়েবে আমীর মিজানুর রহমান মাস্টার, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি মতিউর রহমান, পৌর আমির আব্দুর মাতিন বিশ্বাস, যুববিভাগ সভাপতি মোকাররম হোসাইন, ছাত্রশিবির উপজেলা সভাপতি শামিম হোসেন ও পৌর সভাপতি রেজাউল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন সাব্বির রহমান।