পিকাবু মোবাইলফেস্টে রিয়েলমি স্মার্টফোনে বিশেষ ছাড়


dailymukti24 প্রকাশের সময় : ২০২৫-০৮-১৪, ৩:২৭ PM / ৪৯
পিকাবু মোবাইলফেস্টে রিয়েলমি স্মার্টফোনে বিশেষ ছাড়

👤 প্রতিনিধি: আল-আমিন হোসেন | ঢাকা

তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি দেশের শীর্ষস্থানীয় অনলাইন শপিং প্ল্যাটফর্ম পিকাবুর সাথে অংশীদারিত্বে “মোবাইলফেস্ট” অনলাইন ক্যাম্পেইন চালু করেছে। আগামী ১৯ আগস্ট ২০২৫ পর্যন্ত চলা এই ক্যাম্পেইনে ক্রেতারা নির্দিষ্ট রিয়েলমি স্মার্টফোনে সর্বোচ্চ ২,৫০০ টাকা পর্যন্ত ছাড়, সর্বোচ্চ ১২ মাসের জন্য ০% ইএমআই এবং ঢাকায় ফ্রি ডেলিভারির সুবিধা পাবেন।

ক্যাম্পেইনে রিয়েলমি ১৪ ফাইভজি (১২/২৫৬) পাওয়া যাচ্ছে ৩৯,৪৯৯ টাকায় (বাজারমূল্য ৪১,৯৯৯ টাকা), রিয়েলমি ১৪টি ফাইভজি (৮/২৫৬) ৩০,৪৯৯ টাকায় (বাজারমূল্য ৩১,৯৯৯ টাকা), রিয়েলমি ১২ (৮/২৫৬) ২৩,৯৯৯ টাকায় (বাজারমূল্য ২৪,৯৯৯ টাকা) এবং রিয়েলমি সি৭৫ (৮/১২৮) ১৮,৯৯৯ টাকায় (বাজারমূল্য ১৯,৯৯৯ টাকা)।

পিকাবুর ওয়েবসাইট থেকে ক্রেতারা ছাড়কৃত মূল্য ও বাজারমূল্য যাচাই করে ডিভাইস কিনতে পারবেন। এছাড়া অন্যান্য মডেলেও আকর্ষণীয় ছাড় থাকায় এটি ক্রয়ের উপযুক্ত সময় বলে জানায় আয়োজকরা। অনলাইন শপিংকে আরও সহজ, সাশ্রয়ী ও আনন্দদায়ক করতে পিকাবু এ মোবাইলফেস্ট আয়োজন করেছে।