নড়াইলের লোহাগড়ায় সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

dailymukti24 প্রকাশের সময় : ২০২৫-১১-৩০, ৪:৫৮ PM /
নড়াইলের লোহাগড়ায় সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

নড়াইল জেলা প্রতিনিধি।
নড়াইলের লোহাগড়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় মোঃ সোহান মীর নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) উপজেলার মল্লিকপুর ইউনিয়নের পাঁচুড়িয়া গ্রামের লোহাগড়া-মহাজন সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত সোহান মীর নড়াইল সদর উপজেলার সিঙ্গাশোলপুর ইউনিয়নের সোভারগোপ গ্রামের মনির মীরের ছেলে।

পরিবার সূত্রে জানা গেছে, শনিবার রাতে সোহান মীর নামে ওই যুবক লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়নের লোহাগড়া-মহাজন সড়কের পাঁচুড়িয়া এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গিয়ে মাথায় ও শরীরের বিভিন্ন জায়গায় গুরুতর আঘাত পান। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে যান। এরপর হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র নেওয়ার পরামর্শ দেন। পরে স্বজনরা তাকে যশোরে নিয়ে গেলে সেখানে সে মারা যায়। তার মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

এ বিষয়ে নড়াইল সদর থানার ওসি (তদন্ত) জামিল কবির বলেন, সোহান মীরকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে তার অবস্থার অবনতি হলে তাকে যশোর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখানে কর্তব্যরত চিকিৎসক তার প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন । আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

গ্রামবাংলা বিভাগের আরো খবর

মোসফিকা আক্তার, নওগাঁ প্রতিনিধি,  আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২৫ উপলক্ষে নওগাঁ জেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভা ও ৫ জন অদম্য নারীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।  মঙ্গলবার (০৯ ডিসেম্বর ২০২৫) জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এক বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয় পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও ৫ অদম্য নারীকে সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।   অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁর সিভিল সার্জন আমিনুল ইসলাম, ডেপুটি সিভিল সার্জন মুনীর আলী আকন্দ এবং অতিরিক্ত পুলিশ সুপার‌ মশিউর রহমান।  আলোচনা সভায় বক্তারা বলেন, সমাজে নারীর প্রতি সহিংসতা, নির্যাতন ও বৈষম্য রোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। নারীরা আজ আর পিছিয়ে নেই শিক্ষা, স্বাস্থ্য, প্রশাসন, ব্যবসা ও উদ্যোক্তা খাতসহ সব ক্ষেত্রে নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তবে নারীর নিরাপত্তা নিশ্চিত করতে আইনের যথাযথ প্রয়োগ ও সামাজিক সচেতনতা আরও বৃদ্ধি করা জরুরি।  অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল বিভিন্ন ক্ষেত্রে সাহসিকতা, সংগ্রাম ও সাফল্যের জন্য নির্বাচিত ৫ জন অদম্য নারীকে সম্মাননা স্মারক প্রদান। জেলা প্রশাসক ও অতিথিবৃন্দ হাতে হাতে তাদের সম্মাননা তুলে দেন। সম্মাননা প্রাপ্ত নারীরা তাঁদের অনুভূতি প্রকাশ করে বলেন, এ সম্মাননা ভবিষ্যতে আরও ভালো কাজ করার অনুপ্রেরণা জোগাবে।  অনুষ্ঠানটি আয়োজন করে নওগাঁ জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থা, নওগাঁ।  অনুষ্ঠানের শেষ পর্বে সবাই একযোগে নারী নির্যাতন প্রতিরোধে সামাজিক আন্দোলন জোরদার করার অঙ্গীকার করেন।

আরও খবর