
রাজশাহী প্রতিনিধি
দৈনিক উত্তরা প্রতিদিন-এর সকল প্রতিনিধিদের মধ্যে সেরা কর্মী হিসেবে নির্বাচিত হয়েছেন পত্রিকাটির বরেন্দ্র অঞ্চল প্রতিনিধি সৈয়দ মাহামুদ শাওন।
শুক্রবার (২ জানুয়ারি) নওগাঁর ঐতিহ্যবাহী পাহাড়পুরে অনুষ্ঠিত দৈনিক উত্তরা প্রতিদিনের নবযাত্রা ও মিলনমেলা অনুষ্ঠানে তার হাতে সেরা কর্মীর পুরস্কার তুলে দেন শ্রম অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ আমিনুল হক।
অনুষ্ঠানে দৈনিক উত্তরা প্রতিদিনের প্রকাশক খন্দকার আউলিয়া রাজিব ওয়াহিদ-এর সভাপতিত্বে এবং নওগাঁ ব্যুরো প্রধান মনিরুল ইসলাম শামীম-এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন পত্রিকাটির সম্পাদক এনায়েত করিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নওগাঁ পিপলস সিটি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কাজী মহিউদ্দিন আলমগীর, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রাজশাহী মহানগরের আহ্বায়ক মোবাশ্বের আলী এবং নওগাঁ অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশনের সদস্য এস এম জোবায়ের।
অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত ছিলেন প্রকাশকের সহধর্মিণী সুরাইয়া শারমিন মমি, বোন মাসুমা খন্দকার, দৈনিক উত্তরা প্রতিদিনের নির্বাহী সম্পাদক মৌসুমী আক্তারসহ অন্যান্য বিশিষ্ট অতিথিবৃন্দ।
সেরা কর্মীর পুরস্কার গ্রহণ করে সৈয়দ মাহামুদ শাওন বলেন,
“বরেন্দ্র অঞ্চল প্রতিনিধি হিসেবে এ ধরনের সম্মাননা পাওয়া আমার জন্য অত্যন্ত গৌরবের। আগামীতেও উত্তরা প্রতিদিনের পাঠকদের জন্য আরও মানসম্মত ও তথ্যভিত্তিক প্রতিবেদন উপহার দেওয়ার চেষ্টা করবো। এই স্বীকৃতি আমার কাজের গতি ও দায়িত্ববোধ আরও বাড়িয়ে দেবে।”

প্রতিবেদকের নাম 












