

কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রাম জেলার চারটি সংসদীয় আসনে দলীয় ও স্বতন্ত্র মিলিয়ে মোট ৩০ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। জেলা রিটার্নিং কর্মকর্তার যাচাই-বাছাই শেষে ২৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয় এবং চারজন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়।
মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা হলেন— কুড়িগ্রাম-২ আসনে জাতীয় পার্টির (লাঙল) পনির আহমেদ ও বাংলাদেশ জাতীয় পার্টির (কাঁঠাল) প্রার্থী আতিকুর রহমান। কুড়িগ্রাম-৩ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মাহবুবুল আলম সালেহী এবং কেন্দ্রীয় বিএনপির রংপুর বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক, বিদ্রোহী প্রার্থী আব্দুল খালেক সরকারের মনোনয়ন বাতিল করা হয়।
বৈধ ঘোষিত প্রার্থীদের মধ্যে কুড়িগ্রাম-১ আসনে বিএনপির সাইফুর রহমান রানা, জামায়াতে ইসলামীর আনোয়ারুল ইসলাম, জাতীয় পার্টির একেএম মোস্তাফিজুর রহমান, ইসলামী আন্দোলনের হারিসুল বারী রনি, জাকের পার্টির আব্দুল হাই এবং গণঅধিকার পরিষদের বিন ইয়ামিন মোল্লা রয়েছেন।
কুড়িগ্রাম-২ আসনে বৈধ প্রার্থীরা হলেন— বিএনপির সোহেল হোসনাইন কায়কোবাদ, জামায়াতে ইসলামীর ইয়াছিন আলী সরকার, ইসলামী আন্দোলনের মাওলানা নূর বখত, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ড. আতিকুর রহমান মুজাহিদ, আমার বাংলাদেশ (এবি) পার্টির নজরুল ইসলাম খাঁন, নাগরিক ঐক্য পার্টির মুহাম্মদ আব্দুস সালাম এবং বাংলাদেশ কমিউনিস্ট পার্টির নূর মোহাম্মদ।
কুড়িগ্রাম-৩ আসনে বিএনপির তাসভীর-উল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের অধ্যাপক ডা. আক্কাছ আলী সরকার, জাতীয় পার্টির আব্দুস সোবহান, গণঅধিকার পরিষদের সরকার নুরে এরশাদ সিদ্দিকী এবং বাংলাদেশ খেলাফত মজলিসের মামুনুর রশিদের মনোনয়ন বৈধ হয়।
কুড়িগ্রাম-৪ আসনে বিএনপির আজিজুর রহমান, জামায়াতে ইসলামীর মোস্তাফিজুর রহমান, ইসলামী আন্দোলনের হাফিজুর রহমান, জাতীয় পার্টির কেএম ফজলুল হক মন্ডল, বাসদের শেখ মোহাম্মদ আব্দুল খালেক, বাসদ (মার্কসবাদী) বাবু আহম্মেদ, বাংলাদেশ সুপ্রিম পার্টির শেফালী খাতুন এবং স্বতন্ত্র প্রার্থী রুকুনুজ্জামান শাহিনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।
আপনার মতামত লিখুন :