

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় “বৈষম্যের দিন শেষ, গর্ব স্বনির্ভর বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে সাতদিনব্যাপী জাতীয় পুষ্টি সপ্তাহের শুভ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলী রাজিব মো. নাসের, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা কামরুল হাসান, কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) ওসমান গনি, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবেদা খাতুন, ডা. মো. আজাদুর রহমান, ডা. উম্মে আয়েশা, মোসাম্মৎ রেহেনা রশিদ, ডা. রবিউল ইসলাম (আরএমও), ডা. সালেহ উদ্দিন সাবুসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পুষ্টি বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি এবং সুস্বাস্থ্যের জন্য সঠিক খাদ্যাভ্যাস গড়ে তোলা অত্যন্ত জরুরি। এ ধরনের উদ্যোগ জনগণের মধ্যে সচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সপ্তাহব্যাপী এ কর্মসূচিতে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম, আলোচনা সভা ও পুষ্টি বিষয়ক প্রচারণা পরিচালিত হবে।
আপনার মতামত লিখুন :