পীরগঞ্জে মহিলা বিষয়ক কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মিত অফিসে আসার অভিযোগ!


dailymukti24 প্রকাশের সময় : ২০২৬-০৪-২৬, ১০:০৮ AM / ০ Views
পীরগঞ্জে মহিলা বিষয়ক কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মিত অফিসে আসার অভিযোগ!

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধিঃ
রংপুরের পীরগঞ্জ উপজেলায় মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ মল্লিকা পারভীনের বিরুদ্ধে নিয়মিত অফিসে উপস্থিত না থাকা ও দেরিতে অফিস করার অভিযোগ উঠেছে এতে করে সেবা নিতে আসা সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ছেন বলে জানা গেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) তিনি অফিসে উপস্থিত ছিলেন না একইভাবে আজ ২৬ এপ্রিলও তাকে অফিসে পাওয়া যায়নি বলে দাবি করেছেন স্থানীয়রা এতে করে বিভিন্ন সেবা গ্রহণে আসা নারী ও ভুক্তভোগীরা ফিরে যেতে বাধ্য হচ্ছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন সেবা প্রার্থী জানান, জরুরি কাজ নিয়ে অফিসে এসেও কর্মকর্তাকে না পেয়ে হতাশ হয়ে ফিরে যেতে হচ্ছে। তারা দ্রুত এ সমস্যার সমাধান এবং নিয়মিত অফিস পরিচালনার দাবি জানান।

এ বিষয়ে রংপুর জেলা মহিলা বিষয়ক এর উপ-পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) শাহানাজ ফারহানা আফরোজ এর সাথে মুঠো ফোনে কথা হলে তিনি জানান, আমি অফিস না করার বিষয়টা জানিনা। আপনাদের মাধ্যমে জানলাম। বিষয়টি খতিয়ে দেখে ব্যাবস্থা গ্রহণ করবো।

এ বিষয়ে পীরগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ মল্লিকা পারভীনের সঙ্গে একাধিক বার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

এদিকে স্থানীয় সচেতন মহল বলছেন, একজন দায়িত্বশীল কর্মকর্তার এ ধরনের অনিয়মিত উপস্থিতি সরকারি সেবার মানকে ব্যাহত করছে বিষয়টি দ্রুত খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।