পোরশায় পুলিশের পৃথক অভিযানে গাঁজা ও গাঁজা গাছ উদ্ধার


dailymukti24 প্রকাশের সময় : ২০২৬-০৬-১৩, ২:৫৩ PM /
পোরশায় পুলিশের পৃথক অভিযানে গাঁজা ও গাঁজা গাছ উদ্ধার

মোসফিকা আক্তার, নওগাঁ প্রতিনিধি:

নওগাঁর পোরশা উপজেলায় পৃথক দুটি মাদকবিরোধী অভিযানে এক কেজি শুকনো গাঁজা ও চারটি পূর্ণাঙ্গ গাঁজা গাছ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (১২ জুন) রাত আনুমানিক ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় পোরশা থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে উপজেলার ছাওড় ইউনিয়নের দক্ষিণ লক্ষীপুর এলাকায় পৃথক দুটি অভিযান পরিচালনা করা হয়।

প্রথম অভিযানে দক্ষিণ লক্ষীপুর এলাকার নিজ বাড়ি থেকে এক কেজি শুকনো গাঁজাসহ মোছা. পারুল বেগম (৪১) নামে এক নারীকে গ্রেফতার করা হয়। তিনি ওই এলাকার নজরুল ইসলামের স্ত্রী।

অপর অভিযানে দক্ষিণ লক্ষীপুরের দীঘিপাড়া এলাকায় অনিল (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। এ সময় তার বসতবাড়ির সামনে থেকে চারটি পূর্ণাঙ্গ গাঁজা গাছ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, উদ্ধার হওয়া গাঁজা গাছগুলোর মধ্যে একটির উচ্চতা প্রায় সাত ফুট, অন্যটির ছয় ফুট এবং বাকি দুটি যথাক্রমে চার ফুট চার ইঞ্চি ও দুই ফুট আট ইঞ্চি। গাছগুলোর মোট ওজন প্রায় ৪ দশমিক ৫০ কেজি।

পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত দুই অভিযুক্তের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। মাদক নির্মূলে নওগাঁ জেলা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।