

কালীগঞ্জ লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার সাব-রেজিস্ট্রি অফিসে অতিরিক্ত দায়িত্বে থাকা সাব-রেজিস্ট্রার রিপন রায়ের বিরুদ্ধে সাংবাদিকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জেলার বিভিন্ন সাংবাদিক সংগঠনের মধ্যে ক্ষোভ ও প্রতিবাদের সৃষ্টি হয়েছে।
বুধবার (২৯ জুলাই বিকেল ৪টার পর তুষভান্ডার সাব-রেজিস্ট্রি অফিসে দলিল নিবন্ধনের সময় পেরিয়ে গিলেও অতিরিক্ত কমিশন নিয়ে দলিল নিবন্ধন বিষয়ে জানতে চেয়ে প্রশ্ন করায় কালীগঞ্জ রিপোটাস ক্লাবের সভাপতি, প্রেস ফাইভ লালমনিরহাটের সদস্য সচিব, বা্লাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির যুগ্ন মহাসচিব ও দৈনিক মুক্তির সম্পাদক নুর আলমগীর অনু কে রুম থেকে বেড়িয়ে যেতে বলেন এবং অসৌজন্যমূলক আচরণ করেন অতিরিক্ত দায়িত্বে থাকা সাব-রেজিস্ট্রার রিপন রায়।
এ ঘটনার পর জেলার বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা ঘটনার নিন্দা জানিয়ে দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান। অভিযোগের সুষ্ঠু তদন্ত করে ব্যবস্থা নেওয়া না হলে জেলাজুড়ে কর্মসূচি ঘোষণার হুশিয়ারি দেন সাংবাদিক নেতারা।
এ বিষয়ে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, “সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করা উচিত হয় নি। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
উল্লেখ্য যে সেই সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে অতীতেও অনিয়ম ও ঘুষ গ্রহণের অভিযোগ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছিল। এছাড়া তার বিরুদ্ধে ইসকনের অর্থদাতা হিসাবেও তার নাম প্রকাশ পেয়েছে বিভিন্ন গণমাধ্যমে।
অভিযোগের বিষয়ে জানতে অতিরিক্ত দায়িত্বে থাকা সাব-রেজিস্ট্রার রিপন রায়ের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও এই প্রতিবেদনের সময় পর্যন্ত তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।
আপনার মতামত লিখুন :