ঘোড়াঘাটে ফুটবল টুর্নামেন্টে ফাইনালে পার্বতীপুর চ্যাম্পিয়ন


dailymukti24 প্রকাশের সময় : ২০২৫-১২-২৮, ৫:৩২ PM / ৩৫
ঘোড়াঘাটে ফুটবল টুর্নামেন্টে ফাইনালে পার্বতীপুর চ্যাম্পিয়ন

ফাহিম হোসেন রিজু | ঘোড়াঘাট (দিনাজপুর)

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় অনুষ্ঠিত ৩য় তম ফুটবল টুর্নামেন্ট–২০২৫ এর ফাইনাল খেলায় কুয়াতপুর স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে পার্বতীপুর স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।

শনিবার (২৭ ডিসেম্বর) বিকেল ৪টায় উপজেলার কুলানন্দপুর মধ্যপাড়া বন্ধু স্পোর্টিং ক্লাবের আয়োজনে কুলানন্দপুর মধ্যপাড়া ফুটবল মাঠে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়। খেলার শুরু থেকেই উভয় দল আক্রমণাত্মক ফুটবল প্রদর্শন করে দর্শকদের দারুণভাবে আকৃষ্ট করে। মাঠজুড়ে চলে উত্তেজনাপূর্ণ লড়াই, পাল্টাপাল্টি আক্রমণ ও দর্শকদের করতালি। নির্ধারিত সময় শেষে পার্বতীপুর স্পোর্টিং ক্লাব জয় নিশ্চিত করে।

ফাইনাল খেলায় বিশিষ্ট ব্যবসায়ী এ. কে. এম. তাসদিদ জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি শাহ মো. শামীম হোসেন চৌধুরী।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাণীগঞ্জ ন্যাশনাল বিদ্যাপীঠের পরিচালক মো. হাফিজুর রহমান হাফিজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষকদলের আহ্বায়ক মো. মেজবাউল আলম জুয়েল সরকার, উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক মো. মাশরাফি হাসান সোহান এবং কুলানন্দপুর মধ্যপাড়া বন্ধু স্পোর্টিং ক্লাবের উপদেষ্টা মো. এম. এ. মেহেদী হাসানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ক্রীড়া সংগঠনের নেতাকর্মী এবং বিপুল সংখ্যক দর্শক খেলাটি উপভোগ করেন।

খেলা শেষে আমন্ত্রিত অতিথি মো. হাফিজুর রহমান হাফিজ বিজয়ী দল পার্বতীপুর স্পোর্টিং ক্লাবের হাতে একটি বড় খাসি এবং রানার্সআপ দল কুয়াতপুর স্পোর্টিং ক্লাবের হাতে একটি ছোট খাসি তুলে দেন।

আয়োজকরা জানান, স্থানীয় যুবসমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এ ধরনের টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এ উদ্যোগ অব্যাহত থাকবে বলে তারা জানান