ভৈরবে চেয়ারম্যান প্রার্থী আফিকুল ইসলাম হারিছের উঠান বৈঠক


dailymukti24 প্রকাশের সময় : ২০২৬-০৯-২১, ৬:৫২ PM /
ভৈরবে চেয়ারম্যান প্রার্থী আফিকুল ইসলাম হারিছের উঠান বৈঠক

মোঃ নাঈম মিয়া, কিশোরগঞ্জ প্রতিনিধি:

কিশোরগঞ্জের ভৈরবে আসন্ন ৩ নম্বর শিমুলকান্দি ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী আফিকুল ইসলাম হারিছের সমর্থনে ১ নম্বর ওয়ার্ডে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেল সাড়ে ৪টায় শিমুলকান্দি উচ্চ বিদ্যালয় মাঠে ১ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের জনগণের উদ্যোগে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠককে ঘিরে স্থানীয়দের উপস্থিতিতে এলাকায় নির্বাচনী আমেজ দেখা যায়।

বৈঠক শুরুর আগে ১ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকা থেকে আফিকুল ইসলাম হারিছের সমর্থকেরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে শিমুলকান্দি উচ্চ বিদ্যালয় মাঠে উপস্থিত হন। পরে তারা উঠান বৈঠকে যোগ দেন।

বৈঠকে বক্তারা এলাকার বিভিন্ন সমস্যা, উন্নয়ন ও জনসম্পৃক্ত বিষয় নিয়ে বক্তব্য দেন। একই সঙ্গে চেয়ারম্যান পদপ্রার্থী আফিকুল ইসলাম হারিছের নির্বাচনী কার্যক্রম নিয়েও আলোচনা করা হয়।

এ সময় বক্তব্য দেন জজ মিয়া (মেম্বার), চান মিয়া, কাদির মিয়া, তারা মিয়া, ইমান আলী, প্রেমা চন্দ্র দেবনাথ, মো. হায়দার মিয়া, মুজিবুর রহমান, সোলেমান ভূইয়া, ছাওয়ার ভূইয়া, মো. জুয়েল ভূইয়া, স্বপন ভূইয়া, হেলাল ভূইয়া, রোমান মিয়া ও কাউসার আহমেদসহ অনেকে উঠান বৈঠকে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও প্রার্থীর সমর্থকেরা উপস্থিত ছিলেন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ১ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের মানুষের সঙ্গে মতবিনিময় এবং নির্বাচনী কার্যক্রমের অংশ হিসেবে এ উঠান বৈঠকের আয়োজন করা হয়েছে।