শাহজাদপুরে ৭ সাংবাদিকের উপরে হামলার ঘটনায় ৩ আসামি কারাগারে 

dailymukti24 প্রকাশের সময় : ২০২৫-০৩-২০, ৩:২৩ PM / ১২
শাহজাদপুরে ৭ সাংবাদিকের উপরে হামলার ঘটনায় ৩ আসামি কারাগারে 
মোঃ সাহেব আলী, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে ৭ জন সাংবাদিকের উপরে হামলার ঘটনায় তিনজন আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। পরে তাদের শাহজাদপুর আমলি আদালতে প্রেরণ করা হয়, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক গোলাম রব্বানী আসামিদের জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।
জানা যায়, গতকাল বুধবার দুপুরে শাহজাদপুর উপজেলার নরিনা ইউনিয়নের নরিনা মধ্য পাড়া গ্রামের রাস্তা দিয়ে যাওয়ার সময় রাস্তায় মাটি ফেলে যানজট সৃষ্টি দেখতে পায়। পরে রাস্তা থেকে মাটি সরিয়ে রাস্তা পরিষ্কার করতে বলে সাংবাদিকরা। এসময় বেশ কয়েকজন যুবক সাংবাদিকদের সাথে দুর্ব্যবহার করে ও লাঠিসোটা দিয়ে হামলা চালায়। এই ঘটনায় শাহজাদপুর সাংবাদিক ফোরামের সভাপতি রাজিব আহমেদ রাসেল সহ ৭জন সাংবাদিক আহত হয়।
এক‌ই দিন দিবাগত রাতে শাহজাদপুর সাংবাদিক ফোরামের সভাপতি রাজিব আহমেদ রাসেল বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৫/৬ জনের নামে শাহজাদপুর থানায় মামলা দায়ের করেন। ওই রাতেই থানাপুলিশ অভিযান চালিয়ে ১নং আসামি রবিউল, ২নং আসামি আমির হোসেন ও ৩নং আসামি ইমরানকে গ্রেফতার করে।
এই বিষয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আছলাম আলী বলেন, সাংবাদিকদের উপরে হামলার খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠিয়ে তাদের নিরাপত্তা নিশ্চিত করা হয়।
রাতে মামলা দায়েরের পর থানার কয়েকটি টিম সারারাত বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে শীর্ষ ৩ আসামীকে গ্রেফতার করা হয়। পরে আজ দুপুরে তাদের শাহজাদপুর আমলি আদালতে প্রেরণ করা হয়। তিনি আরো জানান, বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

গ্রামবাংলা বিভাগের আরো খবর

মোসফিকা আক্তার, নওগাঁ প্রতিনিধি,  আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২৫ উপলক্ষে নওগাঁ জেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভা ও ৫ জন অদম্য নারীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।  মঙ্গলবার (০৯ ডিসেম্বর ২০২৫) জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এক বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয় পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও ৫ অদম্য নারীকে সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।   অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁর সিভিল সার্জন আমিনুল ইসলাম, ডেপুটি সিভিল সার্জন মুনীর আলী আকন্দ এবং অতিরিক্ত পুলিশ সুপার‌ মশিউর রহমান।  আলোচনা সভায় বক্তারা বলেন, সমাজে নারীর প্রতি সহিংসতা, নির্যাতন ও বৈষম্য রোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। নারীরা আজ আর পিছিয়ে নেই শিক্ষা, স্বাস্থ্য, প্রশাসন, ব্যবসা ও উদ্যোক্তা খাতসহ সব ক্ষেত্রে নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তবে নারীর নিরাপত্তা নিশ্চিত করতে আইনের যথাযথ প্রয়োগ ও সামাজিক সচেতনতা আরও বৃদ্ধি করা জরুরি।  অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল বিভিন্ন ক্ষেত্রে সাহসিকতা, সংগ্রাম ও সাফল্যের জন্য নির্বাচিত ৫ জন অদম্য নারীকে সম্মাননা স্মারক প্রদান। জেলা প্রশাসক ও অতিথিবৃন্দ হাতে হাতে তাদের সম্মাননা তুলে দেন। সম্মাননা প্রাপ্ত নারীরা তাঁদের অনুভূতি প্রকাশ করে বলেন, এ সম্মাননা ভবিষ্যতে আরও ভালো কাজ করার অনুপ্রেরণা জোগাবে।  অনুষ্ঠানটি আয়োজন করে নওগাঁ জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থা, নওগাঁ।  অনুষ্ঠানের শেষ পর্বে সবাই একযোগে নারী নির্যাতন প্রতিরোধে সামাজিক আন্দোলন জোরদার করার অঙ্গীকার করেন।

আরও খবর