শিমুলকান্দিতে চেয়ারম্যান প্রার্থী মোস্তফা কামালের সমর্থনে উঠান বৈঠক


dailymukti24 প্রকাশের সময় : ২০২৬-০৯-২২, ৩:৩৩ PM /
শিমুলকান্দিতে চেয়ারম্যান প্রার্থী মোস্তফা কামালের সমর্থনে উঠান বৈঠক

মোঃ নাঈম মিয়া, কিশোরগঞ্জ প্রতিনিধি:

কিশোরগঞ্জের ভৈরব উপজেলার শিমুলকান্দি ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মো. মোস্তফা কামালের সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাতে ছোট্ট রাজাকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ বৈঠকের আয়োজন করা হয়।

উঠান বৈঠককে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মী, সমর্থক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। এতে স্থানীয় বাসিন্দা, গণ্যমান্য ব্যক্তি ও মোস্তফা কামালের সমর্থকেরা অংশ নেন।

বৈঠকে শিমুলকান্দি ইউনিয়নের উন্নয়ন, নাগরিক সেবা, স্থানীয় বিভিন্ন সমস্যা ও মানুষের প্রত্যাশা নিয়ে আলোচনা হয়। বক্তারা ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও জনকল্যাণে কার্যকর উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

বীর মুক্তিযোদ্ধা জমশেদ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা বক্তব্য দেন। এ সময় উপস্থিত লোকজন চেয়ারম্যান পদপ্রার্থী মো. মোস্তফা কামালের প্রতি সমর্থন জানিয়ে এলাকার বিভিন্ন বিষয় নিয়ে মতামত তুলে ধরেন।

একপর্যায়ে স্থানীয়দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উঠান বৈঠকটি প্রাণবন্ত হয়ে ওঠে। শিমুলকান্দি ইউনিয়নের বিভিন্ন এলাকার বাসিন্দারা এলাকার উন্নয়ন ও নিজেদের প্রত্যাশার কথা তুলে ধরেন।