মাদক টাকার জন্য মাকে খুন, ছেলের যাবজ্জীবন


dailymukti24 প্রকাশের সময় : ২০২৫-০৭-১৪, ৬:২২ PM / ৬৮
মাদক টাকার জন্য মাকে খুন, ছেলের যাবজ্জীবন

নিজস্ব প্রতিনিধি, মুন্সীগঞ্জ।
মাদক কেনার টাকা না দেওয়ায় নিজের মা জাহানারা বেগম-কে বটির কোপে হত্যার দায়ে মুন্সীগঞ্জের জান শরীফ রতন (৩২)-কে আমৃত্যু কারাদণ্ড এবং ২০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। একই ঘটনায় বোন মনি আক্তার-কে কুপিয়ে জখম করার অপরাধে আরও ৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

সোমবার (১৪ জুলাই) বিকাল ৩টার দিকে মুন্সীগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক বেগম খালেদা ইয়াসমিন উর্মি এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি রতন আদালতে উপস্থিত ছিলেন।

আদালত সূত্রে জানা যায়, ২০১৭ সালের ২১ সেপ্টেম্বর রাতে রতন তার মা’র কাছে মাদক কেনার জন্য টাকা চায়। টাকা না পেয়ে সে ঘরের তরকারি কাটার বটি দিয়ে মায়ের মাথায় আঘাত করে। বোন মনি আক্তার বাধা দিতে গেলে তাকেও কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা রতনকে ধরে পুলিশের হাতে তুলে দেয়।

এ ঘটনায় নিহতের আরেক ছেলে জাহিদ হাসান স্বপন বাদী হয়ে মুন্সীগঞ্জ সদর থানায় মামলা করেন। পরবর্তীতে আসামি রতন ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। মামলার দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় ৬ জন সাক্ষীর সাক্ষ্যে আসামি দোষী প্রমাণিত হয়।

 রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মুহা. নাসিম আখতার (সুমন) বলেন, “আসামি সন্ত্রাসী আচরণে মাকে খুন করেছে। আদালতের রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট।”