বৃদ্ধার জমি দখল, মানববন্ধনে ন্যায়বিচারের দাবি


dailymukti24 প্রকাশের সময় : ২০২৫-০৮-০২, ১২:০৪ PM / ৩২
বৃদ্ধার জমি দখল, মানববন্ধনে ন্যায়বিচারের দাবি

নড়াইল জেলা প্রতিনিধি

নড়াইল সদর উপজেলার চরশালিখা গ্রামে ৮৫ বছরের বৃদ্ধা ছিয়ারন নেসার জমি লিখে নিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার অভিযোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২ আগস্ট) দুপুরে চরশালিখা ত্রিমাথায় গ্রামবাসীর আয়োজনে এ মানববন্ধন হয়। এতে ভুক্তভোগী ছিয়ারন নেসা, তার ছেলে বাবু মোল্যা, স্থানীয় ইউপি সদস্য সাখা কাজীসহ গ্রামবাসী বক্তব্য রাখেন।


বক্তারা অভিযোগ করে বলেন, নাতনি কমলা বেগম কৌশলে নানীর কাছ থেকে প্রায় ৪২ শতক জমি লিখে নিয়ে এক সপ্তাহ আগে বাড়ি থেকে বের করে দেন। অথচ ছিয়ারন নেসা ছোটবেলা থেকে নাতনিকে মানুষ করেছেন, এমনকি বিদেশ পাঠাতেও সহায়তা করেছেন। বর্তমানে বৃদ্ধা বাড়ি ছাড়া, বিভিন্ন বাড়িতে আশ্রয় নিচ্ছেন। এদিকে কমলা বেগম দাবি করেন, তিনি প্রতারণা করে জমি নেননি।


ঘটনা তদন্ত করছে নড়াইল সদর থানা পুলিশ।এসআই সুকান্ত ও এএসআই জাবেদ জানান, “আমরা সরেজমিন তদন্ত করেছি, ভুক্তভোগী ও গ্রামবাসীর সঙ্গে কথা বলেছি। তদন্ত শেষে প্রকৃত ঘটনা প্রকাশ পাবে।”