ঘোড়াঘাটে দিনে দুপুরে চলছে জুয়ার আসর


dailymukti24 প্রকাশের সময় : ২০২৫-০৮-০৪, ১২:১০ PM / ২৭
ঘোড়াঘাটে দিনে দুপুরে চলছে জুয়ার আসর

ফাহিম হোসেন রিজু, ঘোড়াঘাট (দিনাজপুর)

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার সীমান্ত এলাকা কুলানন্দপুরে করতোয়া নদীর চরে প্রকাশ্যে চলছে জুয়ার আসর। দিনে দুপুরে জমে ওঠা এই আসরে বেড়েছে চুরি, ডাকাতি ও মাদক বিস্তার। এতে আতঙ্ক আর উৎকণ্ঠায় দিন কাটছে শালিকাদহ, কুলানন্দপুরসহ আশপাশের গ্রামের বাসিন্দাদের।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিন দুপুর থেকে রাত পর্যন্ত কুলানন্দপুর সীমান্তের করতোয়া নদীর চরে বসে জুয়ার এই জমজমাট আসর। মূল হোতা রংপুরের পীরগঞ্জ উপজেলার কুখ্যাত জুয়াড়ি আতাউর রহমান আতোয়ার বিরুদ্ধে চুরি, মাদক, মারামারি ও ধর্ষণ চেষ্টাসহ একাধিক মামলা রয়েছে।
অভিযোগ রয়েছে, আতাউর প্রভাবশালী ব্যক্তিদের সহযোগিতায় মাদক ও জুয়ার আসর চালিয়ে আসছে। বিভিন্ন এলাকা থেকে শত শত মানুষ প্রতিদিন এই আসরে অংশ নেয়, যা যুবসমাজকে মাদকের দিকে ঠেলে দিচ্ছে।
এছাড়া নদীর বালু অবৈধভাবে উত্তোলন, জুয়ার টাকার ভাগাভাগি নিয়ে সংঘর্ষ এবং খুনজখমের ঘটনাও ঘটছে।
স্থানীয়দের দাবি, প্রশাসন অভিযানে গেলেই জুয়ার আসর অন্য উপজেলার সীমান্তে সরে যায়, ফলে চক্রটি ধরা ছোঁয়ার বাইরে রয়ে গেছে। তারা দ্রুত আতোয়ার ও তার সহযোগীদের গ্রেপ্তারসহ জুয়া ও মাদক বন্ধে কঠোর পদক্ষেপ দাবি করেছেন।
ঘোড়াঘাট থানার ওসি নাজমুল হক বলেন, “জুয়াড়িরা সীমান্তবর্তী এলাকায় আসর বসায়, আমরা অভিযান চালালে তারা অন্য জেলায় চলে যায়। তবুও আমরা দ্রুত আইনগত ব্যবস্থা নেব।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, “ঘটনাটি নিয়ে জেলা আইনশৃঙ্খলা মিটিংয়ে আলোচনা হয়েছে, দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।”