তানোরে ট্রাকের গোপন চেম্বারে মিললো ৫ কেজি গাঁজা


dailymukti24 প্রকাশের সময় : ২০২৬-০৫-২৩, ৬:৩৩ PM /
তানোরে ট্রাকের গোপন চেম্বারে মিললো ৫ কেজি গাঁজা

বরেন্দ্র অঞ্চল প্রতিনিধি, রাজশাহী

রাজশাহীর তানোর উপজেলায় ট্রাকের গোপন চেম্বার থেকে ৫ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ট্রাকচালক ও হেলপারকে আটক করা হয়েছে।

শুক্রবার (২২ মে) দুপুর ২টার দিকে তানোর উপজেলার তালন্দ বাজারের ধানহাটি মাঠ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তানোর থানা পুলিশ।

অভিযানে তানোর থানার এসআই মাসউদ আলী ও এসআই আবু নাঈম সঙ্গীয় ফোর্সসহ একটি ট্রাকে (ঢাকা মেট্রো-ট-২০-৪৫৩০) তল্লাশি চালান। এসময় ট্রাকটির বোনাটের ডান পাশের গোপন চেম্বার থেকে ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে মাদকদ্রব্য ও ট্রাকটি জব্দ করা হয়।

আটককৃতরা হলেন ট্রাকচালক রনিউর রহমান ও হেলপার ইমন আলী। তারা উভয়েই রাজশাহী মহানগরের পবা থানার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ আরও জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।