

সবুজ সরকার, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের Belkuchi উপজেলায় কৃষকদের অংশগ্রহণে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। ২০২৫-২০২৬ অর্থবছরের প্রস্তাবিত “প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ” প্রকল্পের আওতায় এ আয়োজন করা হয়।
বুধবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষক প্রশিক্ষণ হলরুমে এ পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরিন জাহান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ইসমাইল হোসেন।
তিনি বলেন, দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিত হলেও এখন সবচেয়ে বেশি প্রয়োজন নিরাপদ খাদ্য উৎপাদন। পাশাপাশি উৎপাদিত খাদ্যের পুষ্টিমান অক্ষুণ্ণ রাখা এবং বাণিজ্যিকভাবে বাজারজাতকরণের সুযোগ কাজে লাগাতে সরকার কাজ করছে। এ লক্ষ্যে কৃষাণ-কৃষাণীদের সংগঠিত করে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তোলা হচ্ছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ইশরাত জাহান, উপজেলা কৃষি কর্মকর্তা সুকান্ত ধর, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোছাব্বিরুল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাব্বির আহাম্মেদ শুভ, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব বনি আমিনসহ বিভিন্ন ব্লকের কৃষক-কৃষাণীরা।
আপনার মতামত লিখুন :