ঈদগাঁওয়ে ইউপি চেয়ারম্যান রফিক আহমদ গ্রেফতার


dailymukti24 প্রকাশের সময় : ২০২৫-০৮-০৪, ১২:০৬ PM / ৪২
ঈদগাঁওয়ে ইউপি চেয়ারম্যান রফিক আহমদ গ্রেফতার

মোঃ শাহারিয়া রেজা জিসাদ, কক্সবাজার

কক্সবাজারের ঈদগাঁও থানা পুলিশের বিশেষ অভিযানে পোকখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা রফিক আহমদকে গ্রেফতার করা হয়েছে।
রবিবার (৩ আগস্ট) দিবাগত রাত ৩টা ৩০ মিনিটের দিকে পোকখালী এলাকায় নিজ বাড়ি থেকে তাকে আটক করে পুলিশ।
ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মশিউর রহমান জানান, রফিক আহমদকে কক্সবাজার সদর মডেল থানায় দায়ের হওয়া ‘জুলাই বিপ্লব’-সংক্রান্ত সহিংসতার মামলায় হস্তান্তর করা হয়েছে।
জানা যায়, চেয়ারম্যান রফিক আহমদ দীর্ঘদিন ধরে স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত এবং একাধিকবার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার বিরুদ্ধে পূর্বে দায়ের হওয়া নির্বাচনী সহিংসতা ও হত্যা মামলার অভিযোগ রয়েছে।