বেনাপোলে বিএনপি কর্মীকে গলা কেটে হত্যা


dailymukti24 প্রকাশের সময় : ২০২৫-০৮-২৯, ৭:১৯ AM / ৩২
বেনাপোলে বিএনপি কর্মীকে গলা কেটে হত্যা

জাকির হোসেন | শার্শা, যশোর

:
যশোরের বেনাপোল পোর্ট থানার ছোট আঁচড়া গ্রামে বিএনপি কর্মী মিজানুর রহমান সর্দার (৪৩) কে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৯ আগস্ট) দিবাগত রাতে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত মিজানুর রহমান ওই গ্রামের হানিফ আলী সর্দারের ছেলে এবং পেশায় কসাই ছিলেন।

স্থানীয়রা জানিয়েছেন, প্রতিদিনের মতো মিজানুর ভোরে কাজে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। রাত পৌনে তিনটার দিকে একটি ফোন কল পেয়ে বাড়ি থেকে বের হলে দুর্বৃত্তরা তাকে গেটের ভেতরেই গলা কেটে হত্যা করে।

নিহতের ভাই খায়রুল ইসলাম জানান, তার ভাইয়ের কারো সঙ্গে কোনো শত্রুতা ছিল না। তিনি প্রতিদিন বেনাপোল চেকপোস্ট এলাকায় কসাইয়ের দোকানে কাজ করতেন।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মিয়া জানান, হত্যাকাণ্ডের কারণ এখনও স্পষ্ট নয়। তদন্ত চলছে। নিহতের মরদেহ যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।