ঝিনাইদহে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ


dailymukti24 প্রকাশের সময় : ২০২৫-০৯-০২, ১০:২০ PM / ৪০
ঝিনাইদহে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

জাহিদুল হক বাবু | ঝিনাইদহ

“তারুণ্যের উৎসব-২০২৫” উপলক্ষ্যে ঝিনাইদহ সদরের আনোয়ার জাহিদ মাধ্যমিক বিদ্যালয়ের ২৫০ জন শিক্ষার্থীর মাঝে ২৫০টি ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে অনুষ্ঠিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সভাপতি আবু বকর সিদ্দিক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঝিনাইদহের উপ-পরিচালক ষষ্টি চন্দ্র রায়।
এছাড়া উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-পরিচালক মোঃ সেলিম রেজা, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার লুৎফর রহমান, উপজেলা কৃষি অফিসার মোঃ নূর-এ-নবী, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ মফিজ উদ্দিন, ফেরদৌস হায়দার, আবদুল্লাহ আল মামুনসহ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।
প্রধান অতিথি ষষ্টি চন্দ্র রায় বলেন, “গাছ আমাদের অক্সিজেন দেয়, কাঠ দেয়, ফল দেয়, ছায়া দেয়। পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রত্যেকের উচিত বাড়ির আঙ্গিনায় অন্তত একটি গাছ লাগানো।”