চরফ্যাসনে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৭ নভেম্বর) সকালে উপজেলা পরিষদের হলরুমে এ উপলক্ষে একটি উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল হুদার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসনা শারমিন মিথি। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা বিএনপি নেতা খায়রুল ইসলাম সোহেল এবং চরফ্যাসন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামাল গোলদার।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, ২০২৫-২০২৬ অর্থবছরের রবি মৌসুমে ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধি এবং কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ১২ হাজার ৮৭০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হবে।
আপনার মতামত লিখুন :