

লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটে সাংবাদিকদের একটি নতুন প্ল্যাটফর্ম ‘প্রেস ফাইভ’-এর লোগো উন্মোচন করা হয়েছে। “উত্তরের সংযোগ” স্লোগান নিয়ে মঙ্গলবার (৬ জানুয়ারি) হামার বাড়ি হলরুমে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে জাতির গণতন্ত্র রক্ষার অগ্রদূত, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় শোকসভা, দোয়া মাহফিল ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
প্রেস ফাইভের আহ্বায়ক আলতাফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। এ সময় তিনি বলেন, “গণতন্ত্র ও সত্য প্রকাশে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সালেকুজ্জামান সালেক, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মমিনুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি আফজাল হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন প্রেস ফাইভের উপদেষ্টা মেহেদী হাসান জুয়েল, তৌহিদ লিটন, রেজাউল করিম মানিক, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান ও ফারুক আলম এবং সদস্য সচিব নুর আলমগীর অনু।
প্রধান অতিথি আশাবাদ ব্যক্ত করেন যে, উত্তরাঞ্চলের সাংবাদিকদের ঐক্যবদ্ধ উদ্যোগ প্রশংসার দাবি রাখে এবং ভবিষ্যতে প্রেস ফাইভ বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলার সাংবাদিক, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শেষপর্যন্ত আনুষ্ঠানিকভাবে লোগো উন্মোচন করা হয় এবং সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরা হয়।
আপনার মতামত লিখুন :