জমি বিরোধে মুক্তিযোদ্ধা পরিবারে হামলা-ভাঙচুর


dailymukti24 প্রকাশের সময় : ২০২৬-০৫-২৮, ৭:২২ AM / ০ Views
জমি বিরোধে মুক্তিযোদ্ধা পরিবারে হামলা-ভাঙচুর

লালমনিরহাট প্রতিনিধি
লালমনিরহাটের পাটগ্রামে জমিজমা সংক্রান্ত পূর্ববিরোধের জেরে এক বীর মুক্তিযোদ্ধা ও তাঁর পরিবারের ওপর হামলা, নারীদের লাঞ্ছিত এবং বসতবাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।
গত ২৬ মে সকালে উপজেলার মোগলবাড়ী ফকিরপাড়া ২নং ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল আজিজ (৬৫) বাদী হয়ে একই এলাকার ৯ জনের নাম উল্লেখ করে পাটগ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযুক্তরা হলেন—মোঃ আশরাফ হোসেন, মোঃ রোমান আলী, মোঃ রেজওয়ান হোসেন, মোঃ মজনু, মোঃ সাহানুর হোসেন, মোঃ দুলাল হোসেন, মোঃ মনির হোসেন, মোঃ শামীম হোসেন ও মোঃ রাশেদ। অভিযোগে উল্লেখ করা হয়, দীর্ঘদিন ধরে জমির সীমানা নিয়ে বিরোধের জেরে অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে ভুক্তভোগীর জমিতে প্রবেশ করে গালিগালাজ ও মারধর শুরু করে।
ভুক্তভোগীর চিৎকারে তাঁর পুত্রবধূ ও স্ত্রী এগিয়ে এলে তাঁদেরও লাঞ্ছিত ও মারধর করা হয় বলে অভিযোগে দাবি করা হয়েছে। পরে অভিযুক্তরা বসতবাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে। এতে প্রায় এক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, অভিযুক্তরা জমি জোরপূর্বক দখলের হুমকি দেয় এবং বাধা দিলে প্রাণনাশ ও মিথ্যা মামলায় জড়ানোর ভয়ভীতি প্রদর্শন করে।
এ বিষয়ে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হ