কবিতা-তরূণ সমাজ 


dailymukti24 প্রকাশের সময় : ২০২৬-১০-২৪, ৩:১৭ PM / ০
কবিতা-তরূণ সমাজ 

তরূণ সমাজ

কুরাইশা তাসনিম
ভয়ংকর রাত্রি আর
মরুভূমির বালুচর,
পার হয়ে যায় তবুও
করে নাতো ডর।
সাগরের গহীন দিকে
যাচ্ছে যে তেরে,
এই বুঝি হায় যাবেই পরে
আসেনা তবুও ফিরে।
বুকের মাঝে আছে তাদের
অদম্য বিশ্বাস,
মুক্তি তো আনবেই তারা
চলে গেলেও নিশ্বাস।
বাঙালি আজ অসহায়
কর্কশ মনে,
গেয়ে চলেছে গান
মুক্তির পানে।
তরূণ সমাজ আজ
আসছে ধেয়ে,
ফিরে তো যাবেই তারা
স্বাধীনতা নিয়ে।
তাদের আশায় পথচেয়ে
শুভাকাঙ্খী শত,
তাদের মত সাহসী বলো
আছে আর কত?
তারাই হলো বাঙালি জাতির
সর্বকালের প্রেরণা,
তাদের জন্যই জাগছে দেশ
জাগছে শত চেতনা।
তারাই মোদের আশার ভেলা
তারাই বাংলাদেশ,
তাদের পথেই চলবো মোরা
জাগবে আবার দেশ।