

লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় দেশব্যাপী বহুল প্রতীক্ষিত ক্রীড়া প্রতিযোগিতা ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক জাহাঙ্গীর আলম সহ উপজেলা পরিষদের বিভিন্ন কর্মকর্তা , সুশীল সমাজের নেতৃবৃন্দ, গনমাধ্যমকর্মী, র্শিক্ষার্থী, তরুণ ক্রীড়াবিদ ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে দেশের ৫০৩টি উপজেলায় একযোগে আয়োজিত এই বৃহৎ ক্রীড়া আসরের ভাচূয়ালি শুভ উদ্বোধন ঘোষণা করেন।
দেশের ৫০৩টি উপজেলায় একযোগে আয়োজিত এই ক্রীড়া প্রতিযোগিতার মূল লক্ষ্য তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান ক্রীড়াবিদদের খুঁজে বের করা এবং শিশু-কিশোরদের খেলাধুলায় উৎসাহিত করা।
জাতীয় পর্যায়ের এই আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্মের ক্রীড়া প্রতিভা বিকাশের পাশাপাশি স্থানীয় পর্যায়ে খেলাধুলার পরিবেশ আরও সমৃদ্ধ হবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।
আপনার মতামত লিখুন :