হতদরিদ্র ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ


dailymukti24 প্রকাশের সময় : ২০২৬-০১-০৭, ১:৩৪ PM / ১১
হতদরিদ্র ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

সবুজ সরকার | বেলকুচি, সিরাজগঞ্জ

বেলকুচিতে মানবিক কাজের পাশে সবসময় প্রেসক্লাবের সদস্যরা থাকবেন বলে আশাবাদ ব্যক্ত করেন সহকারী কমিশনার (ভূমি) ইশরাত জাহান। বুধবার সকালে বেলকুচি উপজেলা প্রেসক্লাবের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সাংবাদিকতা একটি মহান পেশা এবং বেলকুচি প্রেসক্লাবের প্রতিটি সদস্য তাদের দায়িত্বশীল কাজের মাধ্যমে সেই প্রমাণ দিয়ে আসছেন। আগামীতেও তারা মানবিক ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে আরও সক্রিয় ভূমিকা রাখবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
এসময় তিনি প্রেসক্লাবের সকল ভালো কাজের পাশে প্রশাসনের সহযোগিতা অব্যাহত থাকবে বলেও জানান এবং সদস্যদের সার্বিক সফলতা কামনা করেন।

প্রেসক্লাব সভাপতি গাজী সাইদুর রহমানের সভাপতিত্বে ও যমুনা টিভির সিনিয়র স্টাফ রিপোর্টার গোলাম মোস্তফা রুবেলের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন থানা অফিসার ইনচার্জ শেখ ফরিদুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হেলাল উদ্দিন, সমাজসেবা কর্মকর্তা দেবাশীষ কুমার ঘোষ, যমুনা টিভির চিফ নিউজ এডিটর তৈহিদ মাহমুদ, প্রেসক্লাব সাধারণ সম্পাদক রেজাউল করিমসহ অন্যান্য অতিথিরা।

আলোচনা সভা শেষে প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়। পরে স্থানীয় হতদরিদ্র ও শীতার্ত মানুষের মাঝে তিন শতাধিক কম্বল বিতরণ করা হয়।