কালীগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আলোচনা সভা অনুষ্ঠিত


dailymukti24 প্রকাশের সময় : ২০২৬-০৮-০৫, ৯:৩৬ AM /
কালীগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, কালীগঞ্জ (লালমনিরহাট): জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে লালমনিরহাটের কালীগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য তুলে ধরে দেশপ্রেম, গণতান্ত্রিক মূল্যবোধ এবং জনসেবায় নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

বুধবার (৫ আগস্ট) সকালে কালীগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিদ ইশরাক, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবু সিদ্দিক, উপজেলা কৃষি কর্মকর্তা তুষার কান্তি রায়, উপজেলা প্রকৌশলী হাবিবুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শামসুজ্জামান সবুজ, উপজেলা বিএনপির সদস্য ফারহান উদ্দিন আহমেদ পাশা, যুবদলের সদস্য সচিব কুদরত-ই-মেহেরবান মিঠুসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধীজন ও শিক্ষার্থীরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থান দেশের গণতান্ত্রিক চেতনা, অধিকার আদায়ের সংগ্রাম এবং জাতীয় স্বার্থ রক্ষার এক গুরুত্বপূর্ণ অধ্যায়। এ দিবসের শিক্ষা ধারণ করে দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়া, গণতান্ত্রিক মূল্যবোধকে সমুন্নত রাখা এবং জনগণের কল্যাণে আন্তরিকভাবে কাজ করার ওপর তারা গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি ও তাৎপর্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরার পাশাপাশি একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।