বৈডাঙ্গা বাজার পরিচালনা কমিটির নির্বাচন সম্পন্ন সভাপতি কবির উদ্দীন, সম্পাদক আবু সাইদ বিশ্বাস


dailymukti24 প্রকাশের সময় : ২০২৬-০৮-০৮, ৪:২৪ PM /
বৈডাঙ্গা বাজার পরিচালনা কমিটির নির্বাচন সম্পন্ন সভাপতি কবির উদ্দীন, সম্পাদক আবু সাইদ বিশ্বাস
জাহিদুল হক বাবু ঝিনাইদহ:
ঝিনাইদহ সদরের বৈডাঙ্গা বাজার দোকান মালিক সমিতির পরিচালনা কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন। নির্বাচনে মোঃ কবির উদ্দীন সভাপতি এবং মোঃ আবু সাঈদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে।
শনিবার ( ৮ আগষ্ট) সকাল ৮ টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে চলে।
৮ টি পদের মধ্যে সভাপতি, সাধারণ সম্পাদক,  সহ সভাপতি ও কোষাধ্যক্ষ পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। বাকি ৪টিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। মোট ৩২৬ ভোটের মধ্যে ৩২০জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
মো: কবির উদ্দীন ২০৯ ভোট পেয়ে সভাপতি পদে নির্বাচিত হয়েছে নিকটতম প্রতিদ্বন্দ্বি মো: হায়দার আলী পেয়েছেন ১১১ ভোট, সাধারণ সম্পাদক পদে মোঃ আবু সাইদ ২৩৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন নিকটতম প্রতিদ্বন্দ্বী মো: আসাদুজ্জামান রাজা পেয়েছেন ৮৪ ভোট। এছাড়া  সহ সভাপতি পদে মো: সুজন মিয়া ১৮৭ ভোট নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো: সবুজ মিয়া পেয়েছেন ১৩০ ভোট এবং  কোষাধ্যক্ষ পদে মো : জাহিদুল ইসলাম১৯০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন নিকটতম প্রতিদ্বন্দ্বী মো: বিল্লাল হোসেন পেয়েছেন ১২৯ ভোট। এর আগে সহ-সাধারণ সম্পাদক পদে সাইদ হোসেন (কাসেম),প্রচার সম্পাদক পদে আব্দুর রাজ্জাক, দপ্তর সম্পাদক পদে মো: টিপু সুলতান এবং ক্রীড়া সম্পাদক পদে মো: মিজানুর রহমান  বিনাপ্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন।
ভোটের ফলাফল প্রকাশ করেণ প্রিজাইডিং অফিসার সাবেক প্রধান শিক্ষক মো: আবু দাউদ এসময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার মো: দলিল উদ্দীন, সদস্য সচিব মো: জহুরুল ইসলাম। উপদেষ্টা পরিষদের সদস্য আজিজুর রহমান মন্টু, ইউনুচ আলী, আবু দাউদসহ অন্যান্য সদস্যগণ। ভোট অবাধ সুষ্ঠু , নিরপেক্ষ ও উৎসব মূখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বলে সকলেই মন্তব্য করেছেন।