নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুলের বহিষ্কারাদেশ প্রত্যাহার; পদে পুনর্বহাল


dailymukti24 প্রকাশের সময় : ২০২৬-১১-১৮, ৬:২৪ PM / ০
নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুলের বহিষ্কারাদেশ প্রত্যাহার; পদে পুনর্বহাল

 নড়াইল জেলা প্রতিনিধি।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নড়াইল জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলামের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাকে স্বপদে পুনর্বহাল করা হয়েছে।

দলীয় সিদ্ধান্ত অনুযায়ী, গত ২১ জানুয়ারি ২০২৬ তারিখে দলীয় নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে তাকে বহিষ্কার করা হয়েছিল। পরবর্তীতে তার আবেদনের পরিপ্রেক্ষিতে বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাকে পুনরায় নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে দায়িত্ব প্রদান করা হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে এ সিদ্ধান্ত জানানো হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়, সিদ্ধান্তটি অবিলম্বে কার্যকর হবে। দীর্ঘ বিরতির পর নিজ পদে ফিরে আসায় নড়াইল জেলা বিএনপির রাজনীতিতে বিষয়টি নতুন আলোচনার জন্ম দিয়েছে।