তানোরে কারেন্ট ও চায়না জাল ধ্বংস


dailymukti24 প্রকাশের সময় : ২০২৫-০৭-২৫, ১০:৪৮ AM / ৫৫
তানোরে কারেন্ট ও চায়না জাল ধ্বংস

 সৈয়দ মাহামুদ শাওন, তানোর (রাজশাহী)

রাজশাহীর তানোর উপজেলার বিলকুমারি বিলে বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলা প্রশাসন, মৎস্য অধিদপ্তর ও থানা পুলিশের যৌথ অভিযানে প্রায় আড়াই লাখ টাকার নিষিদ্ধ কারেন্ট ও চায়না দুয়ারী জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

অভিযানে পাঁচ হাজার মিটার দৈর্ঘ্যের ৫০টি চায়না দুয়ারী জাল এবং দুই হাজার মিটার দৈর্ঘ্যের ১৫টি কারেন্ট জাল জব্দ করা হয়। পরে বিলপাড়েই এগুলো পুড়িয়ে ফেলা হয়।

তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিয়াকাত সালমানের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে অংশগ্রহণ করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. বাবুল হোসেন ও তানোর থানা পুলিশের সদস্যরা।

উপজেলা মৎস্য কর্মকর্তা বাবুল হোসেন জানান, শিবনদীর বিলকুমারী বিলের জীববৈচিত্র ও মৎস্যসম্পদ রক্ষায় এই অভিযান পরিচালিত হয়। প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় অবৈধ জাল বিরোধী অভিযান ভবিষ্যতেও চলবে বলে জানান তিনি।