ভুল কীটনাশকে কৃষকের পাঁচ লাখ টাকার বড়ই নষ্ট করার অভিযোগ!

dailymukti24 প্রকাশের সময় : ২০২৫-০২-০৬, ৮:২৯ AM / ১০
ভুল কীটনাশকে কৃষকের পাঁচ লাখ টাকার বড়ই নষ্ট করার অভিযোগ!

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি.
নাটোরের গুরুদাসপুরে ভ‚ল কীটনাশক স্প্রে করার ফলে কৃষকের পাঁচ লাখ টাকার বড়ই নষ্ট করার অভিযোগ উঠেছে আবু সাঈদ নামের এক কীটনাশক বিক্রেতার বিরুদ্ধে। উপজেলার নাজিরপুর ইউনিয়নের বেড়গঙ্গারামপুর এলাকায় এ ঘটনা ঘটেছে। ক্ষতিগ্রস্থ্য কৃষক ওই এলাকার কায়মুদ্দিন প্রামানিকের ছেলে।
কৃষক শহিদুল ইসলাম জানান,‘নিজের বাড়িতে থাকা দুইটি গরু বিক্রি করে দুই বিঘা জমিতে নারিকেল কূল চাষ করেছিলেন। বাগানের বড়ই গুলো ছোট এবং অপরিষ্কার থাকার কারনে জানুয়ারি মাসের ১০ তারিখে ঝাউপাড়া বাজারের ‘মেসার্স উষা এন্টারপ্রাইজ’ এর কীটনাশক বিক্রেতা আবু সাঈদ তাকে কুইক পটাশসহ ৪ প্রকারের কীটনাশক দেয় বড়ই বাগানে স্প্রে করার জন্য। বাগানে আবু সাঈদের দেওয়া ওষুধ স্প্রে করার এক মাসের মধ্যেই সকল বড়ই ঝড়ে যাচ্ছে এবং পুড়ে যাচ্ছে। বিক্রি কিংবা খাওয়ার উপযোগী একটি বড়ই নেই বাগানে। প্রতিটি বড়ই পঁচন ধরে যাচ্ছে। প্রতিবছর ৪-৫ লাখ টাকার বড়ই বিক্রি হয় তার বাগান থেকে। এবছরও ৫ লাখ টাকা বিক্রির আশা করেছিলেন তিনি। কিন্তু এখন কীটনাশক স্প্রে করার ফলে বাগানের সব বড়ই নষ্ট হয়ে যাচ্ছে। তিনি সঠিক তদন্তের মাধ্যমে ভ‚ল কীটনাশক বিক্রেতা আবু সাঈদের বিচার দাবি করেন এবং ক্ষতিপূরণও চান।’
কীটনশাক বিক্রেতা মোঃ আবু সাঈদ জানান,‘কৃষক শহিদুলের অভিযোগ সত্য নয়। তার কাছে তিনি কীটনাশক বিক্রি করেছিলেন। তবে ভ‚ল কোন কীটনাশক বিক্রি করা হয়নি। তিনি কোন ক্ষতিপূরণ দিতে পারবেন না।’
এ বিষয়ে উপজেলা কৃষি অফিসার মোঃ হারুনর রশিদ বলেন,‘খবর পাওয়ার পর সরেজমীনে একজন অফিসারকে পাঠানো হয়েছে। তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।’#

গ্রামবাংলা বিভাগের আরো খবর

মোসফিকা আক্তার, নওগাঁ প্রতিনিধি,  আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২৫ উপলক্ষে নওগাঁ জেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভা ও ৫ জন অদম্য নারীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।  মঙ্গলবার (০৯ ডিসেম্বর ২০২৫) জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এক বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয় পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও ৫ অদম্য নারীকে সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।   অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁর সিভিল সার্জন আমিনুল ইসলাম, ডেপুটি সিভিল সার্জন মুনীর আলী আকন্দ এবং অতিরিক্ত পুলিশ সুপার‌ মশিউর রহমান।  আলোচনা সভায় বক্তারা বলেন, সমাজে নারীর প্রতি সহিংসতা, নির্যাতন ও বৈষম্য রোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। নারীরা আজ আর পিছিয়ে নেই শিক্ষা, স্বাস্থ্য, প্রশাসন, ব্যবসা ও উদ্যোক্তা খাতসহ সব ক্ষেত্রে নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তবে নারীর নিরাপত্তা নিশ্চিত করতে আইনের যথাযথ প্রয়োগ ও সামাজিক সচেতনতা আরও বৃদ্ধি করা জরুরি।  অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল বিভিন্ন ক্ষেত্রে সাহসিকতা, সংগ্রাম ও সাফল্যের জন্য নির্বাচিত ৫ জন অদম্য নারীকে সম্মাননা স্মারক প্রদান। জেলা প্রশাসক ও অতিথিবৃন্দ হাতে হাতে তাদের সম্মাননা তুলে দেন। সম্মাননা প্রাপ্ত নারীরা তাঁদের অনুভূতি প্রকাশ করে বলেন, এ সম্মাননা ভবিষ্যতে আরও ভালো কাজ করার অনুপ্রেরণা জোগাবে।  অনুষ্ঠানটি আয়োজন করে নওগাঁ জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থা, নওগাঁ।  অনুষ্ঠানের শেষ পর্বে সবাই একযোগে নারী নির্যাতন প্রতিরোধে সামাজিক আন্দোলন জোরদার করার অঙ্গীকার করেন।

আরও খবর