শ্বশুরের বিরুদ্ধে স্ত্রীকে আটক রাখার অভিযোগ স্বামীর


dailymukti24 প্রকাশের সময় : ২০২৫-০৬-২৬, ৬:৪৮ AM / ২৩
শ্বশুরের বিরুদ্ধে স্ত্রীকে আটক রাখার অভিযোগ স্বামীর

নিজস্ব প্রতিনিধি-
স্ত্রীকে জোরপূর্বক আটকে রাখার অভিযোগ উঠেছে শ্বশুরের বিরুদ্ধে। এমন অভিযোগ করেছেন মান্নান ইসলাম মুন্না নামের এক তরুণ। যার দাবি—তিনি দীর্ঘদিন ধরে স্ত্রীকে ফেরত চাইলেও শ্বশুরবাড়ির লোকজন নানা অজুহাতে তার স্ত্রীকে আটকে রেখে তাকে জোরপূর্বক ডিভোর্স দেওয়ার চাপ দিচ্ছেন বলে অভিযোগ তুলেছেন।

ঘটনাটি ঘটেছে গ্রামে নীলফামারী জেলার ডোমার উপজেলার খাতুরিয়া গ্রামে। অভিযোগকারী স্বামী উক্ত গ্রামের মৃত শাহাজাহান আলীর পুত্র বলে জানা যায়। বিগত ২ মাস ধরে স্ত্রীর বাবার বাড়িতেই অবস্থান করছেন। ভুক্তভোগী স্বামীর শ্বশুর হলেন.ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার চৌরঙ্গী বাজার রনহাটা এলাকার মাজেদুর রহমান।

স্বামী মান্নান জানান “আমার স্ত্রীর সাথে আমার তিন বছরের রিলেশন ছিল। রিলেশনের এক পর্যায়ে আমরা উভয়ে গত ১লা জুলাই/২০২৪ তারিখে নোটারি পাবলিক অফ বাংলাদেশ ঠাকুরগাঁও অধীনে বিবাহ বন্ধনে আবদ্ধ হই। এবং পরবর্তীতে আমরা উভয়ের বিবাহ রেজিস্ট্রি করে উভয়েই ঘর সংসার করতে থাকি। এমন অবস্থায় ২ মাস আগে শ্বশুর বাড়ির লোকজন বিষয়টি মেনে নেয়ার কথা বলে আমার স্ত্রীকে বাড়িতে নিয়ে যায়।

কিন্তু শ্বশুরবাড়ির লোকজন বর্তমানে তাকে আটকে রেখেছে। ফোনেও কথা বলতে দিচ্ছে না। আমার স্ত্রীর ইচ্ছা থাকলেও তাকে বাধ্য করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

স্থানীয়রা জানান, বিষয়টি নিয়ে দু’পক্ষের মধ্যে বেশ কয়েকবার কথাবার্তা হলেও কোনো সমাধান হয়নি।

এ বিষয়ে ভুক্তভোগী স্বামী স্থানীয় ভাবে আপোস মীমাংসার চেষ্টা করার করেও ব্যর্থ হয়েছেন। তবে এখনো থানায় অভিযোগ করেনি বলে জানান তিনি।

এ বিষয়ে তার শ্বশুর পক্ষের সঙ্গে যোগাযোগ করার চেস্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ ছাড়া এ সংকটের সমাধান হবে না বলে মত দিয়েছেন সচেতন মহল।