

মেহেরুন নেসা মেহের, বরিশাল
বরিশাল আরআরএফ পুলিশ লাইন্সে কর্মরত এক কনস্টেবলের স্ত্রীকে অনৈতিক প্রস্তাব ও অর্থের প্রলোভন দেখিয়ে বিয়ের প্রস্তাব দেওয়ার অভিযোগে আরআরএফের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. আফজাল হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বুধবার (৩০ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, পারিবারিক বিরোধের কারণে কনস্টেবলের স্ত্রী মৌখিক অভিযোগ নিয়ে কমান্ড্যান্টের কাছে গেলে এএসপি আফজাল হোসেন পরবর্তীতে হোয়াটসঅ্যাপে বারবার তাকে বিরক্ত করতে থাকেন, অনৈতিক প্রস্তাব ও অর্থের প্রলোভন দেখিয়ে বিয়ের প্রস্তাব দেন। এছাড়াও কনস্টেবলের সংসার ভাঙার চেষ্টা এবং মামলা করার কু-পরামর্শ দেন তিনি।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, একজন ঊর্ধ্বতন কর্মকর্তার এমন কর্মকাণ্ড পুলিশ বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে এবং এটি শাস্তিযোগ্য অপরাধ। ফলে ২১ জুলাই থেকে তাকে সাময়িক বরখাস্ত করে সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। বরখাস্তকালীন তিনি খোরপোষ ভাতা পাবেন।
আপনার মতামত লিখুন :