

মো. ছাদেক হোসেন, কেশবপুর প্রতিনিধি
যশোরের কেশবপুরে পুলিশের পৃথক অভিযানে বিভিন্ন মামলার আসামি জি এম কবিরসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (২২ আগস্ট) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে কেশবপুর থানা পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—
১. জি এম কবির (৩৫), পিতা—দবির উদ্দিন, সাং—বায়সা, কেশবপুর। তার বিরুদ্ধে কেশবপুর থানায় মামলা নং-০৮ রয়েছে বলে জানা গেছে।
২. আব্দুল হান্নান (৪৮), পিতা—সোবহান সরদার, সাং—সরসকাঠি। তার বিরুদ্ধে পারিজারি ৮/১৯-এর মামলা রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
৩. আবু সাইদ সরদার, পিতা—মৃত বাবর আলী, সাং—গৌরিঘোনা। তার বিরুদ্ধে CR ৭৮৪/২৫ নম্বরের আদালতের মামলা রয়েছে।
৪. নুর ইসলাম খান (৬৫), পিতা—মৃত আমিনউদ্দীন খান, সাং—গোবিন্দপুর। তার বিরুদ্ধে পারিজারি ২০৮/২৫ নম্বরের মামলা রয়েছে বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন মামলা ও আইনগত অভিযোগ রয়েছে। এসব মামলার ভিত্তিতে কেশবপুর থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাদের আদালতে পাঠানো হয়েছে।
কেশবপুর থানার অফিসার ইনচার্জ রোকসানা খাতুন বলেন, “আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
তবে কোনো ব্যক্তির বিরুদ্ধে আনা অভিযোগ আদালতে প্রমাণিত না হওয়া পর্যন্ত তাকে অপরাধী হিসেবে গণ্য করা যায় না।
আপনার মতামত লিখুন :