

কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি:
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার তুষভান্ডারে “ইউনাইটেড তুষভান্ডার” এর উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৫। বুধবার (৩০ জুলাই ২০২৫) বিকাল ৩টায় তুষভান্ডার ক্যাপ্টেন মোড় থেকে আমিনগঞ্জহাট পর্যন্ত সড়কের দুই পাশে এ কর্মসূচি পরিচালনা করা হয়। সংগঠনের সদস্যরা বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন।
অনুষ্ঠানের উদ্বোধন করেন ইউনাইটেড তুষভান্ডারের প্রতিষ্ঠাতা ফারহান উদ্দিন আহমেদ পাশা। এ সময় আরও উপস্থিত ছিলেন তুষভান্ডার ইউনিয়ন পরিষদের সদস্য রাকিবুল ইসলাম পলাশ, ইউনাইটেড তুষভান্ডারের সদস্যবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
বক্তারা বলেন, “পরিবেশ রক্ষায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ইউনাইটেড তুষভান্ডার নিয়মিতভাবে সামাজিক ও পরিবেশবান্ধব কার্যক্রম পরিচালনা করে আসছে। এই বৃক্ষরোপণ কর্মসূচি তারই একটি অংশ।”
বক্তারা আরও বলেন, গাছ শুধু প্রাকৃতিক সৌন্দর্যই বৃদ্ধি করে না, এটি পরিবেশের ভারসাম্য রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য পৃথিবী গড়তে এ ধরনের উদ্যোগ প্রয়োজন।
আপনার মতামত লিখুন :