রাজশাহী শিক্ষা বোর্ডে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত


dailymukti24 প্রকাশের সময় : ২০২৫-০৮-০৫, ৯:৪০ AM / ৫২
রাজশাহী শিক্ষা বোর্ডে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

রাজশাহী প্রতিনিধি

জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৫ উপলক্ষে শহিদদের প্রতি শ্রদ্ধা ও সরকারের সিদ্ধান্তের প্রতি সংহতি জানিয়ে রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড নানা কর্মসূচি পালন করেছে। মঙ্গলবার (৫ আগস্ট) সকালে বোর্ড চত্বরে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালিত হয়।

সকাল ৯টায় বোর্ড চেয়ারম্যান প্রফেসর আ.ন.ম মোফাখখারুল ইসলাম বোর্ডের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে নিয়ে সি অ্যান্ড বি মোড়ে অবস্থিত “জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে” পুষ্পার্ঘ্য অর্পণ করেন। পরে বোর্ডের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন বোর্ডের উপ-পরিচালক (হিসাব ও নিরীক্ষা) এবং উদযাপন কমিটির আহ্বায়ক মো. ইব্রাহিম হোসেন। বক্তব্য রাখেন বোর্ড সচিব প্রফেসর ড. শামীম আরা চৌধুরী।

সমাপনী বক্তব্যে বোর্ড চেয়ারম্যান বলেন, জুলাই গণঅভ্যুত্থান ছিল বাঙালির স্বাধিকার আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এই দিনটির স্মরণে আগামী প্রজন্মকে দেশপ্রেম ও গণতন্ত্রের মূল্যবোধে শিক্ষিত করতে হবে।

পরে বাদ আসর রাজশাহী শিক্ষা বোর্ড জামে মসজিদে শহিদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন ইমাম মাওলানা আবুল হাশেম মো. রহমাতুল্লাহ।