ঘোড়াঘাটে প্রতিরক্ষা কলোনী জমি নিয়ে সেনাবাহিনীর ব্রিফিং


dailymukti24 প্রকাশের সময় : ২০২৫-০৮-০৬, ১২:০৬ PM / ৪১
ঘোড়াঘাটে প্রতিরক্ষা কলোনী জমি নিয়ে সেনাবাহিনীর ব্রিফিং

 ফাহিম হোসেন রিজু, ঘোড়াঘাট (দিনাজপুর)

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার পাঁচটি প্রতিরক্ষা কলোনীর জমি সংক্রান্ত পরিস্থিতির মূল কারণ ও এমএফআরও-র (মিলিটারী ফ্যামিলি রিহ্যাবলিটেশন অফিস) অবস্থান পরিষ্কার করতে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৬ আগস্ট) সকাল ১১টায় হিলির মোড় সেনা ক্যাম্পে এরিয়া সদর দপ্তর রংপুরের এমএফআরও আয়োজিত এ ব্রিফিং উপস্থাপন করেন কর্মকর্তা মেজর নাজমুল হায়দার।
তিনি জানান, উক্ত পাঁচটি প্রতিরক্ষা কলোনীর জমি সরকারি মালিকানাধীন এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন। এসব জমি সেনা, নৌ ও বিমান বাহিনীর কল্যাণে ব্যবহৃত হচ্ছে এবং আইনানুগ নিয়মে পরিচালিত হচ্ছে। আইনের বাইরে এমএফআরও কোনো কার্যক্রম পরিচালনা করছে—এমন প্রমাণ কেউ দিতে পারেনি।
মেজর নাজমুল অভিযোগ করেন, কিছু দালাল ও স্বার্থান্বেষী মহল ১৩৭৫ একর জমি নিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে এবং বসতি স্থাপনের প্রলোভন দিচ্ছে। এদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি সবার প্রতি সচেতন ও দায়িত্বশীল আচরণের আহ্বান জানান।