

এম ৱেজা টুনু | সুনামগঞ্জ প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় জেলা বিএনপির উদ্যোগে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে র্যালিটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আলফাত উদ্দিন স্কয়ার ট্রাফিক পয়েন্টে আলোচনা সভায় মিলিত হয়।
জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন মিলনের সভাপতিত্বে ও আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কয়সর এম আহমদ, মিজানুর রহমান চৌধুরী, অ্যাডভোকেট আব্দুল হক, রেজাউল হক, অ্যাডভোকেট মল্লিক মঈনুদ্দিন সুহেল, নাদীর আহমদ, আনছার উদ্দিন ও অশোক তালুকদারসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় জনগণের ভোটে নির্বাচিত সরকারের বিকল্প নেই। বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে নেতৃবৃন্দরা দল গোছানোর পাশাপাশি ভোটের জন্য জনগণের সাথে সম্পৃক্ততা বাড়াতে কাজ করে যাচ্ছেন।
আপনার মতামত লিখুন :